28 C
আবহাওয়া
১১:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজার সমুদ্র সৈকতে আরেকটি মৃত তিমি

কক্সবাজার সমুদ্র সৈকতে আরেকটি মৃত তিমি


বিএনএ, কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি পয়েন্টে আবারও ভেসে উঠল বিশালাকার একটি মৃত তিমি। শনিবার (১০ এপ্রিল) সকালে, জোয়ারের পানি নামতে শুরু করলে মৃত তিমিটি দেখতে পায় স্থানীয়রা। এ নিয়ে হিমছড়িতে পরপর দুইদিনে দুইটি তিমির মরদেহ ভেসে আসলো।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রশাসন।

এর আগে শুক্রবার (৯ এপ্রিল) সকালে, হিমছড়ি পয়েন্টে বিরাট আকারের একটি মৃত তিমি ভেসে আসে। কিন্তু ভাটার সময় তিমিটি সৈকতের বালিয়াড়িতে আটকে যায়।

সংশ্লিষ্টরা জানান, তিমি মাছটি অন্তত ৩০ থেকে ৪০ ফুট দৈর্ঘ্য এবং উচ্চতা ৪ থেকে ৫ ফুট। এটির আনুমানিক ওজন ২ থেকে ৩ টন হতে পারে। তিমিটির মৃত্যুর কারণ নিশ্চিত হতে না পারলেও অন্তত ৪/৫ দিন আগে মারা যেতে পারে বলে ধারণা করে প্রশাসন। ওই তিমিটির ৪ থেকে ৫ দিন আগে মৃত্যু হওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিলো। অপসারণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ওই তিমিটিকে সেখানেই মাটিচাপা দেয় প্রশাসন।

এর আগে, সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে বিগত ১৯৯১ সালেও এটির চাইতে কয়েকগুন বড় একটি তিমি ভেসে এসেছিলো। গত বছর জুন মাসে লকডাউনের সময় টেকনাফের শামলাপুর সৈকতে ভেসে আসে একটি মৃত তিমির বাচ্চা।

এদিকে প্রত্যক্ষদর্শীদের মতামত, বঙ্গোপসাগরে জেলেদের হত্যার শিকার হচ্ছে এই বিশাল আকারের তিমি।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে