32 C
আবহাওয়া
৯:৫১ অপরাহ্ণ - এপ্রিল ২২, ২০২৬
Bnanews24.com
Home » ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে

ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে


বিএনএ, ঢাকা : পাইপলাইনের মাধ্যমে মঙ্গলবার পাঁচ হাজার টন ডিজেল বাংলাদেশে পাঠাচ্ছে ভারত।

ভারতের সাথে বাংলাদেশের একটি চুক্তি হয়েছে। সেই চুক্তির আওতায় পাইপলাইনের মাধ্যমে প্রতি বছর এক লাখ ৮০ হাজার টন ডিজেল ভারত থেকে বাংলাদেশে আসবে। আজ যে ডিজেল বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে, সেটি ওই বার্ষিক সরবরাহেরই অংশ।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমানের বরাত দিয়ে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিসি চেয়ারম্যান জানান, “চুক্তি অনুযায়ী ছয় মাসের মধ্যে অন্তত ৯০ হাজার টন ডিজেল বাংলাদেশে আমদানি হওয়ার কথা। আজ পাঁচ হাজার টনের চালান আসছে, আমরা আশা করছি আগামী দুই মাসের মধ্যে ছয় মাসের পুরো ডিজেলের পরিমাণ আমরা নিয়ে আসতে পারবো।”

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ