31 C
আবহাওয়া
৬:২৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ঈদে বাজারে আসছে না নতুন নোট

ঈদে বাজারে আসছে না নতুন নোট

ঈদে বাজারে আসছে না নতুন নোট

বিএনএ, ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন টাকা বাজারে না ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিছুদিন পর শেখ মুজিবুর রহমানের ছবি বাদে নতুন নোট বাজারে ছাড়া হবে। আগামী মে মাসে নতুন ডিজাইনের নোট আসবে বলে জানা গেছে।

ঈদের আগে নতুন নোটের চাহিদা বিবেচনায় বিভিন্ন ব্যাংকের ঢাকার ৮০টি শাখা থেকে নতুন নোট বিনিময় বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত এসব শাখা থেকে আগের ডিজাইনের ৫, ২০ ও ৫০ টাকা বাজারে ছাড়ার কথা বলা হয়। তবে সোমবার (১০ মার্চ) ব্যাংকগুলোকে চিঠি দিয়ে আগের ওই সিদ্ধান্ত স্থগিত করার কথা বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, ফ্রেশ নোট বিনিময়ের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। কেবল ব্যাংক শাখার মাধ্যমে নোট বিনিময় স্থগিত থাকবে তেমন না। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও এবার ফ্রেশ নোট পাবেন না।

জানা গেছে, শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইনের নোট বাজারে আসতে পারে আগামী মে মাসে। ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন এরই মধ্যে ঠিক করে কালি ও কাগজ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে সাধারণভাবে নতুন ডিজাইনের নোট বাজারে আসতে ৯ থেকে ১৮ মাস সময় লাগে। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে দ্রুততম সময়ে নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে বর্তমান সরকার। যে কারণে আগামী এপ্রিল কিংবা মে মাসের মধ্যে নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর