20 C
আবহাওয়া
৩:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » শাকিবকে নিয়ে মুখ খুললেন পূজা চেরি

শাকিবকে নিয়ে মুখ খুললেন পূজা চেরি

পূজা চেরি

বিনোদন ডেস্ক: শাকিব খানের আসন্ন সিনেমা ‘মায়া’ থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। এ ঘটনায় অনেকেই মনে করেন শাকিবকে অসম্মান করা হয়েছে। এ বিষয় এবার মুখ খুললেন পূজা। তিনি জানান, শাকিবকে অসম্মান করে কোনো কথা বলেননি তিনি।

বুধবার (৮ মার্চ) জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মহড়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা জানান পূজা।

মায়া সিনেমার বিষয় জানতে চাইলে তিনি পূজা বলেন, ‘যে অভিনেতা-অভিনেত্রী কোনো সিনেমাতে চুক্তিবদ্ধ হয়নি, কিন্তু অনেকে অনেক দিক থেকে বলছে, ওকে বাদ দেওয়া হবে, ওকে নেওয়া হবে, ওটা আসলে একজন অভিনেতা-অভিনেত্রীর জন্য অনেক বেশি অসম্মানজনক। এটি আমি কখনই চাই না।’

অভিনেত্রী বলেন, ‘এই জায়গাটাও আমি ক্লিয়ার করতে চাই। আমি কাউকে অসম্মান করে কোনো কথা বলতেও চাইনি এবং বলিনি। আমি দেখেছি, অনেকেই শাকিব খানের নাম বলছিল, আমার কোনো যোগ্যতাই নেই তাকে অসম্মান করে কথা বলা, আমার কোনো অধিকারই নেই, এটি আমি বলতে পারব। আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করেছি যে এই মুভিতে চুক্তিবদ্ধ হইনি।’

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি এক ফেসবুক স্ট্যাটাসে পূজা লেখেন— ‘বেশ কিছু অনলাইনে দেখছি, মায়া সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার চুক্তি হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা বলেছিল। কিন্তু আমি মায়া সিনেমাটি করছি না।’

সেই সঙ্গে শাকিবের নাম উল্লেখ না করে পূজা লেখেন— ‘যদি গল্প পছন্দ হয়, তবে আমি অবশ্যই অভিনয় করব। আমার কাছে সহশিল্পীর থেকে গল্প বেশি গুরুত্বপূর্ণ।’

এদিকে ‘গলুই’ সিনেমা করতে শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ায় পূজার।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা