20 C
আবহাওয়া
৪:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বেনজেমার হ্যাটট্রিকে পিএসজির বিদায়

বেনজেমার হ্যাটট্রিকে পিএসজির বিদায়

বেনজামা

বিএনএ স্পোর্টস ডেস্ক: প্রথম লেগে তাঁর শেষ মুহূর্তের গোলে জিতেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দ্বিতীয় লেগেও সেই কিলিয়ান এমবাপ্পে গোলে লিড। দুই লেগে দুই গোলে এগিয়ে যাওয়া পিএসজির অপেক্ষাটা ছিল স্রেফ আধ ঘণ্টার। কিন্তু ১৮ মিনিটের এক ঝড়ে সব এলোমেলো হয়ে গেল। ঝড়ের নাম করিম বেনজেমা।

কিং করিম বেনজেমায় চ্যাম্পিয়নস লিগের সম্রাট খ্যাত রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে তুলে নিয়েছে ৩-১ গোলের জয়। ফ্রান্সম্যান বেনজেমা করেছেন হ্যাটট্রিক। তার জাদুতে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। বিদায় নিয়েছে পিএসজি।

ফ্রেঞ্চ লিগকে কটাক্ষ করে ফার্মাস লিগ বলা হয়। ফ্রান্সের লিগ ওয়ান যদি ফার্মাস লিগ হয় তবে ওই লিগের জমিদার পিএসজি। দলটি ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন পূরণে অঢেল অর্থ ঢেলেছে। এক মৌসুম আগে ফাইনালও খেলেছে। চলতি মৌসুমে মেসি-নেইমার-এমবাপ্পের জুটি গড়েছে। দলে এনেছে আশরাফ হাকিমি-দোনারুমাকে। কিন্তু এবার শেষ ষোলো থেকে বিদায় নিল তারা।

অথচ ফেবারিট হয়েই মাদ্রিদে এসেছিল প্যারিসের দলটি। প্রথম লেগে এমবাপ্পের গোলে ১-০ গোলে জয় পেয়েছিল। দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুর ৬০ হাজার দর্শককে স্তব্ধ করে ৩৯ মিনিটে লিড নেয় পিএসজি। গোল করেন এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধে জাদু দেখান বেনজেমা। ম্যাচের ৬১ মিনিটে গোল করেন তিনি। পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমার ভুলে বল পেয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। তিনি বল বাড়ান বেনজেমাকে। ফ্রান্সম্যান জালে জড়িয়ে দেন বল। এরপর ৭৬ ও ৭৮ মিনিটে গোল করে সান্তিয়াগো বার্নাব্যু উল্লাসে ভাসান বেনজেমা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা