27 C
আবহাওয়া
১২:১১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

বিএনএ, ঢাকা: জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের (ইউএনওপিএস) ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর কির্স্টিন ড্যামকজার মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুই দিনের সফরে ঢাকায় আসছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতিসংঘের ঢাকা অফিস এ তথ্য জানায়।

জাতিসংঘের সহকারী মহাসচিব ১১-১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সরকারি সফর করবেন। তার এই সফরের লক্ষ্য জলবায়ু পরিবর্তন, দুর্যোগ এবং উন্নয়ন সহযোগিতার ইস্যুতে সহযোগিতার অতিরিক্ত ক্ষেত্র চিহ্নিত করতে বাংলাদেশ সরকার এবং ইউএনওপিএসের মধ্যে সহযোগিতার পর্যায় পর্যালোচনা করা।

সফরকালে জাতিসংঘের সহকারী মহাসচিব উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ইউএনওপিএস ইতোমধ্যেই স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই অবকাঠামোর মতো সেক্টরগুলোতে সহযোগিতা করছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা