29 C
আবহাওয়া
৫:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে সাগরিকা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ফেনীতে সাগরিকা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

বিএনএ, ফেনী: ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীতে সাগরিকা এক্সপ্রেস নামের একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ পথে চলাচল বন্ধ থাকলেও স্টেশনের মূল প্লাটফর্মের ১ নম্বর ও ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৬ মিনিটে ফেনী রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

ফেনী রেল স্টেশন মাস্টার মো. হারুন উর রশিদ জানান, চাঁদপুর থেকে চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টা ৫৬ মিনিটে ফেনী স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছিল। এ সময় হঠাৎ ট্রেনটির চারটি চাকাসহ একটি বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেনের গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী ট্রেন এলেই বগিটি সরানোর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পুলিশের গুরুত্বপূর্ণ চার পদে রদবদল চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ