29 C
আবহাওয়া
৫:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » দেবপুর ইসলামিয়া ফাজিল মাদরাসায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

দেবপুর ইসলামিয়া ফাজিল মাদরাসায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা


বিএনএ,ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার দেবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার শতবর্ষ উদযাপিত হয়েছে। মাদরাসার প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়। পুনর্মিলনী উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। মাদরাসার বর্তমান শিক্ষার্থীসহ প্রায় দুই হাজার শিক্ষার্থীদের সমাগম ঘটে এ অনুষ্ঠানে।

শনিবার (১০ ফেব্রুয়ারী) সকাল থেকেই মাদরাসা ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থীদের ক্যাম্পাসজুড়ে হইহুল্লোড় এবং তাদের পরিবারের সদস্য ও সন্তানদের পদচারণায় চারদিকেই ছিল উৎসবের আমেজ। দীর্ঘদিন পর ব্যাচের বন্ধুদের কাছে পেয়ে নতুন এক উল্লাসে মেতে ওঠে দেবপুর মাদরাসার শিক্ষার্থীরা।

এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ফেনী-১ আসনের এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। মাদ্রাসা গভর্নিং বোর্ডের সহ-সভাপতি, শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক ও ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাস।

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব প্রকৌশলী এম হোসাইন মিলন ও নাসির উদ্দিন সম্রাটের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সিনিয়র প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের ও আলহাজ্ব আব্দুল হক চৌধুরী এবং কলেজের অধ্যক্ষ ড. মহাতাব হোসেন প্রামানিক, সাংবাদিক লোটন একরাম ও মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমেদ মজুমদার প্রমূখ।

বিএনএ/এবিএম নিজাম উদ্দিন,ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পুলিশের গুরুত্বপূর্ণ চার পদে রদবদল চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ