24 C
আবহাওয়া
৬:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কাল শাবিপ্রবি যাচ্ছেন শিক্ষামন্ত্রী

কাল শাবিপ্রবি যাচ্ছেন শিক্ষামন্ত্রী


বিএনএ ডেস্ক : শাবিপ্রবি সংকট নিরসনে শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে কাল সিলেট যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (১১ ফেব্রুয়ুরি) সকাল ৮টার ফ্লাইটে শাবিপ্রবির উদ্দেশ্যে রওনা দেবেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলনে ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার পর উপাচার্যের পদত্যাগের দাবির আন্দোলনে রূপ নেয়।

১৯ জানুয়ারি দুপুরে শিক্ষার্থীদের মধ্যে ২৪ জন আমরণ অনশনে বসলে আন্দোলন তীব্র রূপ লাভ করে। ২৬ জানুয়ারি সকালে তারা অনশন ভাঙেন।

বিএনএ/ এ আর, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে