24 C
আবহাওয়া
৭:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

বিএনএ,ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্রুকলিনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মোদাসসার খন্দকার (৩৬) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী নিহত হয়েছেন।  নিজ বাড়ির বাইরে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে (স্থানীয় সময়) তিনি খুন হন।কর্মস্থল থেকে ফেরার পথে বাড়ির কাছে ৩৬ বছর বয়সী এই বাংলাদেশির মাথায় গুলি করা হয়।

ব্রুকলিন পুলিশ জানায়, অ্যাম্বুল্যান্সে করে তাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি গাড়ি ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। এ ঘটনার তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

মোদাসসার সেখানে স্ত্রী এবং এক ছেলে নিয়ে থাকতেন। তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে