24 C
আবহাওয়া
৭:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামের ফটিকছড়িতে গাড়িচাপায় ২ স্কুলছাত্রী নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে গাড়িচাপায় ২ স্কুলছাত্রী নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে গাড়িচাপায় ২ স্কুলছাত্রীর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজীর দিঘী এলাকায় চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থীরা হলেন- মিশু আক্তার ও নিশুা মনি। তারা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তাদের এবছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

ফায়ার সার্ভিসের ফটিকছড়ির স্টেশন ম্যানেজার ডলার ত্রিপুরা বলেন, ভুজপুর থেকে ধানবোঝাই একটি চাঁদের গাড়ি শহরের দিকে যাওয়ার পথে পেলাগাজীর দিঘী এলাকায় উল্টে যায়। এর নিচে দুই স্কুল ছাত্রী চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতলে পাঠিয়েছে। দ্রুতগতির কারণে গাড়িটি উল্টে যায় বলে ধারণা করছি।

এলাকাবাসীর অভিযোগ, পুলিশের ধাওয়া খেয়ে চাঁদের গাড়িটি দ্রুতগতিতে যাওয়ার সময় উল্টে যায়। ঘটনার পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন।

এদিকে ঘটনায় দোষীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় জনতা। এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় উত্তেজিত জনতার সঙ্গে কথা বলেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন। সেখানে তিনি বলেন, এই ঘটনায় যেই জড়িত থাকুক তাদের শাস্তি দেওয়া হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে