32 C
আবহাওয়া
৫:১৯ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সৌদি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলা

সৌদি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলা

সৌদি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলা

বিএনএ, বিশ্বডেস্ক : সৌদি আরবের একটি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি বিদ্রোহের হামলায় দেশটির দক্ষিণাঞ্চলীয় আভা বিমানবন্দরে একটি বেসামরিক উড়োজাহাজে আগুন ধরে যায়।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন আল-একবারিয়া টেলিভিশন সামরিক জোটের বক্তব্য উল্লেখ করে বলেছে, আভা আন্তর্জাতিক বিমানবন্দরে কাপুরুষোচিত হামলা চালিয়েছে হুথি মিলিশিয়ারা। এতে একটি বেসামরিক প্লেনে আগুন ধরে যায়, যা ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইয়েমেনের হুথিরা নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে সৌদি আরবে। বেশিরভাগ হামলা প্রতিহত করার দাবি করে আসছে সৌদি কর্তৃপক্ষ। এর আগে আভা আন্তর্জাতিক বিমানবন্দরেও কয়েকটি হামলা হয়েছে। এই বিমানবন্দরটি ইয়েমেন সীমান্ত থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে অবস্থিত।

হামলার পরপরই এর দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তাদের মুখপাত্র ইয়েহিয়া সারেই জানিয়েছেন, চারটি বিস্ফোরকযুক্ত ড্রোন দিয়ে সৌদির বিমানবন্দরে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের দেশে অব্যাহত বোমাবর্ষণ এবং বর্বর অবরোধের প্রতিবাদেই এই হামলা।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত