27 C
আবহাওয়া
৭:২৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জবি নতুন ক্যাম্পাসের ডিজিটাল সার্ভে নকশা প্রণয়ন

জবি নতুন ক্যাম্পাসের ডিজিটাল সার্ভে নকশা প্রণয়ন

জবি নতুন ক্যাম্পাসের ডিজিটাল সার্ভে নকশা প্রণয়ন

বিএনএ,জবি: কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নতুন ক্যাম্পাসের প্রায় ২০০ একর জমির ডিজিটাল সার্ভে নকশা প্রণয়ন করা হয়েছে। যা আধুনিক প্রযুক্তি ডিজিটাল ড্রোন সার্ভের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের নিকট নকশা হস্তান্তর করা হয় এবং ড্রোনের মাধ্যমে সম্পাদিত জরিপ কাজের ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমে উপাচার্য সভা কক্ষে প্রদর্শন করা হয়। যেখানে প্রকল্প এলাকার বাস্তব চিত্র, জমির সীমানা, রাস্তাঘাট, পুকুর, ডোবাসহ সকল প্রকার চিত্র নকশার মাধ্যমে উপস্থাপন করা হয়। যা পরবর্তিতে মাস্টার প্ল্যান তৈরির কাজে সহযোগী হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস), প্রধান প্রকৌশলী, প্রক্টরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/সাহিদুল,মনির

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন