23 C
আবহাওয়া
১০:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চিত্রনায়িকা শাহনূরের জন্মদিন আজ

চিত্রনায়িকা শাহনূরের জন্মদিন আজ

চিত্রনায়িকা শাহনূরের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক: আজ (১০ ফেব্রুয়ারি) জনপ্রিয় চিত্রনায়িকা শাহনূরের জন্মদিন। সামাজিক যোগাযোগ মাধ্যম আর ফোনেই সবার শুভেচ্ছাতে সিক্ত হন তিনি । এবারও থাকবে শাহনুর ফাউন্ডেশন থেকে এই সোনামণিদের সাথে প্রথম প্রহরের জন্মদিন পালন । এছাড়া কোরআন খতম, মিলাদ এ দোয়া করা হবে। সন্ধ্যায় ঘরোয়া আয়োজন থাকবে ।

দেশবাসী এবং ভক্তদের কাছে তিনি দোয়া চেয়েছেন। জন্মদিন উপলক্ষে শাহনূর বলেন, আমার জন্মদিন ,এই দিনটি আমি শুরু করি পথশিশু ছোট্ট ছোট্ট সোনামণিদের সাথে, কেক কেটে, ওদেরকে নতুন জামাকাপড় ও খেলনা দিয়ে ওদের সাথে আনন্দ করি। এই ছোট্ট সোনামনিরা তারা কিন্তু পরিবারকে পায় না, কোন আনন্দ উল্লাস করতে পারে না, তাই এই দিনটি আমি ওদেরকে আনন্দ দেবার চেষ্টা করি। ওদের মুখের হাসিটা আমার কাছে অনেক বড় উপহার আর সেটি আমি করে আসছি বহু বছর ধরে।

তিনি আরো বলেন ,আমি যেন পথশিশু, বুদ্ধিপ্রতিবন্ধী বাচ্চা এবং বৃদ্ধাশ্রম এর আমাদের বাবা-মা তাদের জন্য কিছু কাজ করে যেতে পারি। এবং দেশের উন্নয়নমূলক কাজে ,নিজেকে নিয়োজিত করতে পারি।

শাহনূর আরো বলেন, তবে এবার আরেকটা বিষয় জন্মদিনে যোগ করবো। পার্টি করার যে বাজেটটা থাকে সেই বাজেট আমি আমার এলাকা নড়াইলে মসজিদ নির্মানের জন্য দান করবো। তবে আল্লাহর অশেষ রহমতে আমি এমনিতেই মাঝে মাঝে মসজিদ, স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট উন্নয়নে সহযোগিতা করি।

বিএনএ/ আরআর খাঁন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী