23 C
আবহাওয়া
১১:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কসাইকে বেছে নিলেন নওশাবা!

কসাইকে বেছে নিলেন নওশাবা!

কসাইকে বেছে নিলেন নওশাবা!

বিনোদন ডেস্ক: নির্মাতা অনন্য মামুন তৈরি করছেন ওয়েব ফিল্ম ‘কসাই’। এতে ছোট পর্দার অভিনেতা রাশেদ মামুন অপুকে নাম ভূমিকায় দেখা যাবে। এই ছবিতে যুক্ত হলেন কাজী নওশাবা আহমেদ। এরইমধ্যে অংশ নিয়েছেন দৃশ্যায়নেও।

সম্প্রতি ‘নবাব এলএলবি’ ছবির দৃশ্যের জন্য এক পুলিশ সদস্যের অভিযোগের প্রেক্ষিতে কিছুদিন কারাগারে আটক ছিলেন অনন্য মামুন। ওই সময় নাকি তিনি ‘কসাই’-এর গল্পটি ভেবেছিলেন। জামিন মিলতেই নতুন এ ছবির ঘোষণা দেন।

ছবিতে নওশাবার চরিত্রের নাম স্মৃতি। সংবাদমাধ্যমকে তিনি জানান, চরিত্রটি সাধারণ মনে হলেও একজন কসাইয়ের স্ত্রীর চরিত্র ধারণ করা অতো সহজ নয়। ছবিতে স্মৃতিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখানো হবে। কসাইয়ের জীবনের শেষ পরিণতির জন্য স্ত্রীই দায়ী থাকে।

জানা যায়, ফরিদপুরে ৪ ফেব্রুয়ারি ‘কসাই’-এর প্রথম ধাপের শুটিং শুরু হয়েছে। আর রবিবার ইউনিটে যোগ দেন নওশাবা।

এদিকে ৩ ফেব্রুয়ারি নাম ঠিক না হওয়া একটি ছবির প্রথম ধাপের শুটিং শেষ করেছেন নওশাবা। এই ছবিতে তার নায়ক ইমতিয়াজ বর্ষণ। এর আগে গত বছরের শেষ দিকে অনুদানের ‘ছায়াবৃক্ষ’ ছবিতে কাজ করেন নওশাবা। ওই ছবিটি চা বাগানের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা