27 C
আবহাওয়া
১২:০৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় আক্রান্ত ১০ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ১০ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ছাড়াল


বিএনএ, বিশ্ব ডেস্ক : বিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। কোনভাবেই ঠেকানো যাচ্ছেনা প্রাণঘাতি ভাইরাসটির সংক্রমণ। এর মধ্যে ইউরোপসহ কয়েকটি দেশে মিলেছে করোনার নতুন ধরন। এটি আরো শক্তিশালি হয়ে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯৯৮ জন এবং মৃত্যু হয়েছে ২৩ লাখ ৪৯ হাজার ১৭১ জনের। সুস্থ হয়েছেন সাত কোটি ৯২ লাখ ৯৭ হাজার ৪৭৪ জন।

সংক্রমণ ও মৃত্যু বিবেচনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৭৭ লাখ ৯৯ হাজার ৯৪৬ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৯ হাজার ৭৭২ জনের।

মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি আট লাখ ৫৮ হাজার ৩০০ জন এবং মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ২৮০ জন।

মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৬ লাখ দুই হাজার ৩৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩৩ হাজার ৫৮৮ জনের।

চতুর্থ স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৯৮ হাজার ২১৬ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭৭ হাজার ৫৯৮ জন।

বিশ্বে পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ লাখ ৭২ হাজার ১৪৮ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১৩ হাজার ৮৫০ জন।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩২তম।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ