25 C
আবহাওয়া
৭:০১ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশে নির্বাচন নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত: জাপান

বাংলাদেশে নির্বাচন নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত: জাপান


বিএনএ : জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সচিব কোবায়শি মাকি বলেছেন, জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের পর্যবেক্ষণ মতে বাংলাদেশে নির্বাচন নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ‘জাপান আশা করে যে তাদের অন্যতম কৌশলগত অংশীদার বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে তার উন্নয়ন প্রচেষ্টায় আরও অগ্রগতি করবে।’

এতে আরও বলা হয়, জাপান বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য এবং দ্বিপক্ষীয় সম্পর্কের আরও উন্নয়নে সহায়তা অব্যাহত রাখতে চায়।

প্রেস সচিব বলেন, জাপান স্বাগত জানায় যে সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে যদিও সাধারণ নির্বাচনে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

বিবৃতিতে বলা হয়, ‘অন্যদিকে, আমরা দুঃখ প্রকাশ করছি যে সাধারণ নির্বাচনের পূর্ববর্তী প্রক্রিয়ায় হতাহতের ঘটনাসহ সহিংসতার ঘটনা ঘটেছে।’

বাংলাদেশে জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতোর নেতৃত্বে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় জাপানি দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি বাইরের একজন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত জাপানের একটি নির্বাচন পর্যবেক্ষক মিশন বাংলাদেশে সরেজমিন নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পুলিশের গুরুত্বপূর্ণ চার পদে রদবদল চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ