20 C
আবহাওয়া
৫:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ঘন কুয়াশার কারণে সৈয়দপুরে বিমান চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে সৈয়দপুরে বিমান চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে সৈয়দপুরে বিমান চলাচল বন্ধ

বিএনএ, নীলফামারী: ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বুধবার (১০ জানুয়ারি) সকাল থেকে ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে। দুপুর ১১টা পর্যন্ত তিনটি ফ্লাইট সৈয়দপুরে অবতরণ করেনি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, ঢাকাগামী দুই শতাধিক যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছেন। সকাল ১০টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে যেসব ফ্লাইটের সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার সময়সূচি ছিল তা ঘন কুয়াশার কারণে সম্ভব হয়নি। তবে ফ্লাইটগুলো বিলম্বিত হলেও বাতিলের আশঙ্কা এখনো নেই। কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।

বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বিমানবন্দর এলাকা। দুপুর ১২টায় সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে দৃষ্টিসীমা ছিল মাত্র ৬০০ মিটার। যা ফ্লাইট ওঠা-নামার জন্য যথেষ্ট নয়। বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামার জন্য দৃষ্টিসীমা দুই হাজার মিটার থাকতে হয়। ঘন কুয়াশা কাটতে হয়তো বিকেল হয়ে যাবে। এছাড়া এ অঞ্চলে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৩ শতাংশ।

ঢাকাগামী যাত্রী আহসান হাবিব বলেন, সকাল ১০টা থেকে বিমানবন্দরে বসে আছি। ঘন কুয়াশার কারণে প্লেন চলাচল বন্ধ থাকায় সময়মতো ঢাকায় যেতে পারছি না। ঢাকায় ব্যবসায়িক কাজ শেষে সন্ধ্যার ফ্লাইটে ফেরত আসার টিকিট করা রয়েছে। সময় ও অর্থ দুটোরই ক্ষতি হয়ে গেল।

বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা ব্যাহত হচ্ছে। ফলে ইউএস-বাংলা, নভোএয়ার ও বাংলাদেশ বিমানের তিনটি ফ্লাইট ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা