18 C
আবহাওয়া
৭:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রংপুরকে হারিয়ে বরিশালের প্রথম জয়

রংপুরকে হারিয়ে বরিশালের প্রথম জয়

ফরচুন বরিশাল

বিএনএ, স্পোর্টস ডেস্ক: শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এ আসরের আজকের দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৪ উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেলো সাকিব আল হাসানের বরিশাল।

মিরপুর এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৫৮ রান তোলে রংপুর। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বরিশাল।

মিরপুরে এদিন আগে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় রংপুর। বরিশালের অধিনায়ক সাকিব বল হাতে নিয়েই নাঈম শেখের উইকেট তুলে নেন।

এরপর পাওয়ারপ্লের মধ্যে আরও দুই উইকেট হারায় রংপুর। এক পর্যায়ে ৪১ রানের মধ্যে ৩ উইকেট হারায় দলটি। সেখান থেকে শোয়েব মালিক এবং রনি তালুকদারের ব্যাটে খেলায় ফেরে রংপুর।

প্রথম ম্যাচে ফিফটি তুলে নেওয়া রনি এদিন ৪০ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। রনির বিদায়ের পর দ্রুত আরও ৩ উইকেট হারায় রংপুর।

শেষদিকে বোলার রবিউলকে সঙ্গে নিয়ে দলকে লড়াকু স্কোর এনে দেন মালিক। এই পাকিস্তানি ৩৬ বলে ৫টি চার ও ২টি ছয়ে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। বরিশালের হয়ে মিরাজ ও ডি সিলভা ২টি করে উইকেট নিয়েছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা