28 C
আবহাওয়া
৪:২৮ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মাস্ক ছাড়া বের হলেই শাস্তি

মাস্ক ছাড়া বের হলেই শাস্তি

মাস্ক ছাড়া বের হলেই শাস্তি

বিএনএ ঢাকা: দেশে করোনা সংক্রমণের উর্ধ্বগতি প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি গুরুত্ব দিয়েছে সরকার। এর অংশ হিসেবে সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এটি নিশ্চিত করতে সারাদেশে শিগগির অভিযানে নামছে আইনশৃঙ্খলা বাহিনী। মাস্ক ছাড়া বাইরে বের হলেই শাস্তির মুখোমুখি হতে হবে।

করোনা নিয়ন্ত্রণে সোমবার (১০ জানুয়ারি) ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব জনসমাগমস্থলে মাস্ক পরিধান বাধ্যতামূলক। অফিস-আদালতসহ ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় রোধে সারাদেশে পরিচালিত হবে মোবাইল কোর্ট।

শুধু তাই নয়, স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরিধানের বিষয়ে সকল মসজিদে জুমার নামাজের খুতবায় ইমামগণ সংশ্লিষ্টদের সচেতন করবেন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের এ বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনার নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এই রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সার্বিক কাৰ্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো। যা ১৩ জানুয়ারি ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!