24 C
আবহাওয়া
১২:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে হতাহত ৫

চট্টগ্রামে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে হতাহত ৫

চট্টগ্রামে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে হতাহত ৫

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রামে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক মো. সেকান্দর (৬৫)নিহত ও আরও চারজন আহত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) সকাল ৭টার দিকে নগরের বহদ্দারহাটে এন মোহাম্মদ কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত  সেকান্দর সেকান্দর চান্দগাঁও মৌলভি পুকুর পাড় এলাকার মৃত মনজুর আহমদের ছেলে। আহত অটোরিকশা যাত্রীরা হলেন- আবু তৈয়ব (৪০), মোরশেদ আলম (৩৫), আবু সৈয়দ (২১) ও রাশেদুল (২১)। এদের মধ্যে আবু তাহেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ও বাকিদের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, বহদ্দারহাট এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। তারা অটোরিকশার যাত্রী। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। নিহতের মরদেহ হাসপাতালের লাশঘরে রয়েছে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে