28 C
আবহাওয়া
৫:৫৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে ‘ডাকাতদলের’ গুলিবিনিময় : নিহত ১, আহত ২০

রোহিঙ্গা ক্যাম্পে ‘ডাকাতদলের’ গুলিবিনিময় : নিহত ১, আহত ২০

রোহিঙ্গা ক্যাম্পে ‘ডাকাতদলের’ গুলিবিনিময় : নিহত ১, আহত ২০

বিএনএ, টেকনাফ : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্পে দুই ‘ডাকাত দলের’ মধ্যে গুলিবিনিময়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (১০ জানুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে চাকমারকুল ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নুর হাকিম। তিনি ওই ক্যাম্পেরই বাসিন্দা।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)জানিয়েছে, তোহা বাহিনী ও আরেক ডাকাত দলের নিজেদের মধ্যে কোন্দলের জেরে ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় নুর হাকিম নামে এক ব্যক্তি মারা গেছেন। এসময় অন্তত ২০ জন আহত হয়েছেন।

হোয়াইক্যংয়ে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ এপিবিএনের পরিদর্শক মনির হোসেন জানান, ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় একজন মারা গেছেন। আরও ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সেভ দ্য চিলড্রেনের অধীনে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি