22 C
আবহাওয়া
৮:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১১ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১১ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১১ জনের মৃত্যু

বিএনএ, বিশ্ব ডেস্ক : ইন্দোনেশিয়ায় ভারি বৃষ্টিপাতে ভূমিধসে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১৮ জন। রোববার (১০ জানুয়ারি) নিশ্চিত করেছে দেশটির সরকার।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র রাদিত্য জাতি গণমাধ্যমকে জানিয়েছেন, প্রবল বৃষ্টিপাতের কারণে পশ্চিমা জাভা প্রদেশের সুমাডাং জেলার সিহানজং গ্রামে ভূমিধস হয়। এতে বেশ কয়েকজন মারা গেছেন। আটকেপড়াদের উদ্ধারে নেমেছে দমকল বাহিনী।

ভূমিধসের কারণে স্থানীয় একটি সেতু ও সড়ক বন্ধ হয়ে গেছে। যান চলাচল বন্ধে হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারী যন্ত্রপাতি নিয়ে অপসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মৌসুমি বৃষ্টিতে গত কয়েক দিন ধরে বেহাল অবস্থা ইন্দোনেশিয়ায়। ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত দেশটিতে বহু মানুষ পাহাড় ও নদীর আশপাশে বসবাস করেন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!