25 C
আবহাওয়া
৯:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মেসির ঝড়ে উড়ে গেল গ্রানাদা

মেসির ঝড়ে উড়ে গেল গ্রানাদা

মেসির ঝড়ে উড়ে গেল গ্রানাদা

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমে বার্সেলোনাকে আট ম্যাচে অপরাজিত রাখার দিন গ্রানাদাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসিরা। আর্জেন্টাইন তারকার পাশাপাশি জোড়া গোল করেন গ্রিজমানও। গতকাল লস কারমেনেসে লা লিগার এই জয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠল দলটি।

খেলা শুরুর ১২ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। মেসির পাস ধরে তাকেই ফেরত দিতে গিয়েছিলেন সের্হিও বুসকেতস। মাঝপথে সলদাদোর পায়ে লেগে ডি-বক্সে ফাঁকায় পেয়ে ঠান্ডা মাথায় নিখুঁত শটে বল জালে পাঠান একাদশে ফেরা গ্রিজমান।

চলতি খেলায় মেসি ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। পাল্টা আক্রমণে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে ডি-বক্সের বাইরে অধিনায়ককে পাস দেন গ্রিজমান। আর বল ধরে ভিতরে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন তারকা।

বিরতির আগেই মেসির নৈপুণ্যে ব্যবধান আরও বাড়ে, ম্যাচে নিয়ন্ত্রণ পায় বার্সেলোনা। ৪২তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে লাফিয়ে ওঠা রক্ষণপ্রাচীরের নিচ দিয়ে নেওয়া ফ্রি-কিকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫ মৌসুমে ১০ এর বেশি করে গোল করলেন মেসি।

৬৩তম মিনিটে ডান দিক থেকে দেম্বেলের চিপ করে বাড়ানো বল ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে দুরূহ কোণ থেকে নিখুঁত শটে স্কোরলাইন ৪-০ করেন গ্রিজমান। এতে জয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে মেসিকে তুলে নেন কোচ।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা