27 C
আবহাওয়া
২:১০ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ৪ কোটি টাকার সম্পত্তি জব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ৪ কোটি টাকার সম্পত্তি জব্দ

বান্দরবান সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিএনএ, ঢাকা : ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে ঢাকা ও নারায়ণগঞ্জে থাকা ১৭৭ শতাংশ জমি এবং দুইটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

জব্দকৃত সম্পত্তির বর্তমান বাজার মূল্য ৪ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার টাকা বলে আবেদনে উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, আসামি আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৬ কোটি ৪১ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখা এবং ৮ টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫৫ কোটি ৯২ লাখ টাকা লেনদেন করায় দুদক মামলা দায়ের করেছে। মামলাটি তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।

তদন্তকালে জানা গেছে, আসামি আসাদুজ্জামান খান অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয়/হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ বিধিসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা মতে তার অপরাধলব্ধ  সম্পদসমূহ ক্রোক করা প্রয়োজন।

তার সম্পদসমূহ ক্রোক করা না গেলে তা বিক্রি বা হস্তান্তর করা হতে পারে এবং বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট