23 C
আবহাওয়া
১১:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মির্জা ফখরুল ও মির্জা আব্বাস গ্রেপ্তার

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস গ্রেপ্তার

মির্জা ফখরুল

বিএনএ ডেস্ক: নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ। বলেন, ৭ তারিখের ঘটনায় তাদের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে গ্রেফতার করা হয়েছে।

হারুন অর রশিদ জানান, নয়াপল্টনে সংঘর্ষের ঘটনার মামলা তদন্তে বিস্তারিত জিজ্ঞাসাবাদে তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। আজই তাদের আদালতে তোলা হতে পারে।

আর আগে ডিবি প্রধান জানান, বুধবার নয়াপল্টনে সংঘর্ষের প্রায় ৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই ঘটনায় ডিবি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া শনিবার বিএনপির সমাবেশ ঘিরে কোনো নাশকতার পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

হারুন অর রশিদ জানান, জিজ্ঞাসাবাদ শেষে বিএনপির দুই নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার সকালে ডিবি প্রধান জানান, জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গতরাতে ডিবিতে আনা হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা