20 C
আবহাওয়া
৬:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

Remove term: ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই যুবক আহত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই যুবক আহত

বিএনএ, ঢাকা: রাজধানীর শ্যামপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. শাকিল (২০) নামের এক দোকান কর্মচারী আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ( ৮ ডিসেম্বর) রাত দেড়টার দিকে জুরাইন ধোলাইপাড়ে এ ঘটনা ঘটে।

আহত শাকিল জুরাইনের খন্দকার রোডের বাসিন্দা। সে আব্দুস সালাম আকনের ছেলে।

আহত শাকিল বলেন, আমি ধোলাইপাড়ে একটি দোকানে কাজ করি। রাতে বাসায় ফেরার সময় ছিনতাইকারীরা আমার গতিরোধ করে। তারা আমার কাছে থাকা টাকা ও মোবাইল নেওয়ার সময় বাধা দেই। তখন তারা আমার বুকে, পিঠে ও মাথায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে একটি মোবাইল ও প্রায় পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমার বন্ধু মোশাররফ আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, জুরাইন থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে শাকিল নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিএনএ/ আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা