29 C
আবহাওয়া
১:৪৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » শীতকালে কম পানি পান করলে যত সমস্যা

শীতকালে কম পানি পান করলে যত সমস্যা


বিএনএ : এবার একটু আগেই নেমেছে শীত। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে তৃষ্ণার অনুভূতি কম থাকে। যেকারণে অনেকে এসময় পানি কম পান করে। কিন্তু শীতকালে তাপমাত্রা কম থাকার কারণে ত্বকের পাশাপাশি শরীরও খুব তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়।  এজন্য পানিও বেশি পান করতে হবে।

হালের সমীক্ষা বলছে, শীতকালে শরীরে তরল পদার্থ (বডি ফ্লুইড) হ্রাস পায়। তাই এই সময় আরো বেশি করে পানি খাওয়া উচিত। শুধু তাই নয়, একটি গবেষণায় বলা হয়েছে, ঠান্ডার সময় চা, কফি জাতীয় পানীয় বেশি পান না করাই ভালো। এগুলি শরীরে পানির অভাবকে আরো প্রকট করে তোলে। তা ছাড়া শীতকালে পানি খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত উপকারী।

শীতে কম পানি খেলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যেমন-

১. শীতে কম পানি খেলে শরীরের ভিতরের যে আর্দ্র ভাব প্রয়োজন, তা আর থাকে না । এতে শরীরে পানিশূন্যতা দেখা দেয়।

২. শরীরের ভিতরটা বেশি শুষ্ক হয়ে গেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে।

৩.পানি কম পেলে শরীরের ভিতরের অ্যাসিড বেশি হয়ে যেতে পারে। এতে টানা গ্যাসের সমস্যা হতে পারে।

৪. পানি শরীর সতেজ রাখে। তার থেকে কর্ম ক্ষমতাও বাড়তে পারে। পানি কম খাওয়া হলে শরীর ভিতর থেকে শুকিয়ে যায়। ফলে ক্লান্তি আসে। এত কাজের ক্ষমতাও কমে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব কারণে শীতের সময়ে পিপাসা না পেলেও তাই নিয়ম করে পানি খাওয়া জরুরি। খুব ঠান্ডা দিনে হাল্কা গরম পানি খেলে শরীরে আরামও লাগবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল