22 C
আবহাওয়া
৮:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » এশিয়ার সেরা ১০০ তালিকায় পরীমনি

এশিয়ার সেরা ১০০ তালিকায় পরীমনি

'পরীমনির বিরুদ্ধে মাদক মামলা চলবে'

বিনোদন ডেস্ক: এশিয়ার সেরা ১০০ তারকার তালিকা প্রকাশ করেছে আমেরিকান বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’। সেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশি সিনেমার অভিনেত্রী পরীমনি।

সোমবার (৭ ডিসেম্বর) প্রকাশ করা হয় ওই তালিকা। সেখানে পরীমনি সম্পর্কে লেখা হয়, ‘ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে এ অভিনেত্রীর। তার পারিবারিক নাম উল্লেখ করা হয়েছে শামসুন্নাহার স্মৃতি।

এ তালিকার শীর্ষে রয়েছেন- দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’। তালিকায় বলিউড থেকে আছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, হৃতিক রোশন, শহিদ কাপুর, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, আলিয়া ভাট, জ্যাকলিন ফার্নান্দেজ, রণবীর সিং, শ্রেয়া ঘোষাল, নেহা কক্কর।

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, গায়ক আতিফ আসলাম, হলিউড অভিনেতা হিউ জ্যাকমন, ক্রিস হেমসওয়ার্থেরও নাম রয়েছে এ তালিকায়।

ফোর্বস ম্যাগাজিনের মতো গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী গণমাধ্যমের এ তালিকা প্রকাশের পর থেকেই ভক্ত- অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন ‘স্বপ্নজাল’খ্যাত এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমনিকে অভিনন্দন জানাচ্ছেন তার সহকর্মীরাও।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!