27 C
আবহাওয়া
৩:০০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বৃষ্টিতে বিদ্যুতায়িত খুঁটির স্পর্শে প্রাণ গেল নারীর

বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বিল্লাল হোসেন (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) দুপুরের দিকে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল তিনটার দিকে মৃত ঘোষণা করে।

নিহতের সহকর্মী জামাল হোসেন জানান, দুপুরের দিকে নির্বাচন ভবনের নিচতলায় কাজ করার সময় বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হয়। পরের অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল থানার খোকন মিয়ার সন্তান। বর্তমানে যাত্রাবাড়ি সাইনবোর্ড এলাকার নির্মাণাধীন ভবনে থাকতেন।নিহত তিন বোন দুই ভাই ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা