28 C
আবহাওয়া
২:৩৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » বিদ্যুৎ সরবরাহ আরও কমাল আদানি

বিদ্যুৎ সরবরাহ আরও কমাল আদানি


বিএনএ ডেস্ক : বকেয়া বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সরবরাহ আরও কমিয়েছে ভারতের আদানি গ্রুপ। সরবরাহ ৬০ শতাংশের বেশি কমানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস। ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

দুটি পাওয়ার প্ল্যান্ট থেকে মোট ১৪০০-১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো। তবে চলতি মাসের শুরুর দিকে তা অর্ধেক কমিয়ে ৭০০-৭৫০ মেগাওয়াটে নামিয়ে আনা হয়েছিল।

ইকোনমিক টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) আরও একধাপ কমিয়ে বিদ্যুৎ সরবরাহ ৫২০ মেগাওয়াটে নামিয়ে আনা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের কাছে আদানির এখনো ৮০ কোটি ডলার বা ১০ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। গত সপ্তাহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি দুই হাজার কোটি টাকার বেশি (১৭৩ মিলিয়ন ডলার) পরিশোধ করে। এরপরও ঝাড়খন্ডে কয়লা সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমেছে বলে আদানির কর্মকর্তারা পিডিবিকে জানিয়েছে।

বিএনএ/ ওজি/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি