23 C
আবহাওয়া
২:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

চকরিয়ায় বিচার চলাকালে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বিএনএ, যশোর : যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজিব খান সাজিদ নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের চুরিপট্টি এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক তরুণকে আটক করেছে পুলিশ।

নিহত সাজিদ যশোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র। সে শহরের একটি কসমেটিকস দোকানে সেলসম্যানের চাকরি করত।

নিহতের বাবা বাদল খান জানান, বৃহস্পতিবার রাতে দোকানের পাশেই একদল দুর্বৃত্ত সাজিদকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাজিম হোসেন নামের এক তরুণকে আটক করা হয়েছে। একইসঙ্গে হত্যা রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা