27 C
আবহাওয়া
৫:৫০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীর মাতুয়াইলে বাসে আগুন

রাজধানীর মাতুয়াইলে বাসে আগুন

রাজধানীর মাতুয়াইলে বাসে আগুন

বিএনএ, ঢাকা:  রাজধানীর মাতুয়াইল এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।ফায়ার সার্ভিস আ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার(৯ নভেম্বর) সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে ।

তালহা বিন জসিম জানান, মাতুয়াইল মাদ্রাসা বাজার রোড এলাকায় আসিয়ান পরিবহনের ওই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ।

রাজধানীসহ সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে বুধবার সকাল ৬টায়। যা শেষ হবে শুক্রবার সকাল ৬টায়।

তৃতীয় দফার এ কর্মসূচি চলাকালে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সারাদেশে প্রতি তিন ঘণ্টায় একটি করে যানবাহন এবং প্রতি চার ঘণ্টায় একটি করে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, সারাদেশে প্রতি তিন ঘণ্টায় একটি করে যানবাহন এবং প্রতি ৪ ঘণ্টায় একটি করে বাসে আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু ঢাকায় প্রায় ছয় ঘণ্টায় একটি করে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা