27 C
আবহাওয়া
৯:৫৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » এলাকাভিত্তিক বিদ্যুৎ-পানির দাম নির্ধারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

এলাকাভিত্তিক বিদ্যুৎ-পানির দাম নির্ধারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

pm

বিএনএ, ঢাকা: এলাকা ও আয়ের ওপর নির্ভর করে বিদ্যুৎ এবং পানির দাম নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর শেরে-বাংলা নগর এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন।প্রধানমন্ত্রী একনেক সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন, ভর্তুকি যেন বিচারসম্মত হয়। আমি যে রেট দিচ্ছি, একজন নিম্ন আয়ের মানুষও একই ভর্তুকি দিচ্ছেন- এটা হয় না। ধীরে ধীরে ভর্তুকির ধারণা থেকে বের হতে হবে। এলাকাভিত্তিক পানি ও বিদ্যুতের দাম নির্ধারণ করতে হবে।

এ ছাড়া ঢাকায় উঁচু ভবন নির্মাণে সতর্ক হতে, যাতে এয়ার ফানেলে না পড়ি এবং রাস্তার পাশে জলাধার খননের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভায় দেশব্যাপী সর্বজনীন পেনশন আরও জোরালো প্রচারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা