20 C
আবহাওয়া
৬:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ১০ দিনেও খোঁজ নেই দুই শিক্ষার্থীর

বোয়ালখালীতে ১০ দিনেও খোঁজ নেই দুই শিক্ষার্থীর

বোয়ালখালীতে ১০ দিনেও খোঁজ নেই দুই শিক্ষার্থীর

বিএনএ, বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হুমাইরা জান্নাত (১৪) ও মো. মমতাজ রহমান রিফাত (১৪) নামের ৯ম শ্রেণির দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। গত ১ নভেম্বর সকালে কোচিংয়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন তারা। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন বলে দাবি উভয়ের পরিবারের।

নিখোঁজ হুমাইরা জান্নাত উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কুতুব মেম্বার বাড়ির আবদুল মান্নানের মেয়ে ও রিফাত একই এলাকার ফয়েজ আহমদ সওদাগরের নতুন বাড়ীর মনসুর আলমের ছেলে। তারা খরণদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

হুমাইরা জান্নাত ও রিফাত ১০দিনেও বাড়ি না ফেরায় উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় গত ৫ নভেম্বর বোয়ালখালী থানায় হারানো ডায়েরী করেছেন জান্নাতের মা রিনা আক্তার। এদিকে ছেলের সন্ধানে রিফাতের মা শিরিন আকতার গত ৮ নভেম্বর থানায় হারানো ডায়েরি করেছেন।

বিএনএনিউজ/বাবর মুনাফ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা