23 C
আবহাওয়া
১১:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সড়কের পাশেই পড়েছিল নারীর মরদেহ

সড়কের পাশেই পড়েছিল নারীর মরদেহ

সড়কের পাশেই পড়েছিল নারীর মরদেহ

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় রাস্তার পাশ থেকে এক মানসিক প্রতিবন্ধি নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) দুপুরে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যানুযায়ী, ওই নারীর নাম আমেনা বেগম। তার বাড়ি সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে। তিনি ওই এলাকার মৃত নূর আহমদের মেয়ে।

মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী জানান, দুপুরে ওই মহিলার মরদেহটি কয়েকটি কুকুর টানাটানি করছিল। তখন বিষয়টি স্থানীয়রা দেখলে তাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় । জানা গেছে, মহিলাটি মানসিক প্রতিবন্ধি ছিলেন । স্থানীয়রা তাকে ১৫-২০ দিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছে। হয়তো অসুস্থ হয়ে সে মারা গেছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরহাদ আলী বলেন,ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ ও সিআইডি তদন্ত করেছেন। মরদেহের আঙুলের ছাপ নিয়ে চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা বলে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা