26 C
আবহাওয়া
১:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে নদীতে মিলল শিশুর মরদেহ

কক্সবাজারে নদীতে মিলল শিশুর মরদেহ

শিশুর মরদেহ

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদী থেকে মোহাম্মদ আনাছ নামের সাত মাস বয়সী এক শিশুর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলার কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ি স্টেশনস্থ নদীর পয়েন্ট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু আনাছ উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম সুরাজপুর এলাকার হোসাইন আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম সুরাজপুর এলাকার হোসাইন আলী মাতামুহুরী নদীর তীরবর্তী এলাকায় বসবাস করেন। স্থানীয়রা মঙ্গলবার রাতে শিশুটির সজোরে কান্নাকাটি শব্দ শুনেছে।

তাদের ধারণা, বাবা-মার অজান্তে কেউ শিশুটিকে নদীতে ফেলে দিয়েছে। বুধবার সকালে কাকারা মাঝের ফাঁড়ি স্টেশন জামে মসজিদের কয়েকজন মুসল্লি শিশুটিকে মাতামুহুরী নদীতে ভাসমান অবস্থায় দেখতে পায়। ওই সময় শিশুটিকে স্থানীয় টমটমচালক আবু বক্কর শিশুটিকে নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। পরে ঘটনাটি জানাজানি হলে শিশুর পরিচয়ের সন্ধান মেলে।

বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন , ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী