25 C
আবহাওয়া
৮:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯৬ জন (৯ নভেম্বর)

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯৬ জন (৯ নভেম্বর)


বিএনএ ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ১৮৭ জন।

বুধবার (৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৭৯৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫৯৮ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ৩ হাজার ১৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ২২৯ জন। এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৪২ হাজার ২৬৭ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বেড়েই চলেছে। ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব রেকর্ড। এডিস মশা নিয়ন্ত্রণ ও আক্রান্ত রোধে ব্যক্তি পর্যায়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের