29 C
আবহাওয়া
২:০৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » সেমিফাইনালে পাকিস্তান-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

সেমিফাইনালে পাকিস্তান-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

সেমিফাইনালে পাকিস্তান-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

বিএনএ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বুধবার (৯ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। 

চলতি বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটারা আলো ছড়াতে পারেন নি। অনেকটা বোলিং বিভাগের ওপর নির্ভর করেই সেমিতে গেছে বাবর আজমের দল।

অন্যদিকে নিউজিল্যান্ড ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই বেশ ভালো খেলেছে। তারা টুর্নামেন্টে অন্যতম হট ফেভারিট। গত আসরের শিরোপাজয়ী এবং স্বাগতিক দল অস্ট্রেলিয়াকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে তারা।

দলের কম্বিনেশন বিবেচনায় নিউজিল্যান্ড ব্যালেন্স টিম। তবে অতীত সমীকরণ এবং দুই দলের মুখোমুখি সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় কিউইদের চেয়ে এগিয়ে পাকিস্তান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তান-নিউজিল্যান্ড অতীতে ২৮ ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে ১৭টিতে জয় পায় পাকিস্তান। ১১টিতে জয় পায় নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অতীতে পাকিস্তান-নিউজিল্যান্ড ৬ ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই ছয়বারের সাক্ষাতে চারবার জিতে যায় পাকিস্তান। দুইবার জিতে যায় নিউজিল্যান্ড।

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অতীতে তিনবার মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। একক আধিপত্য বিস্তার করেই জয় পায় পাকিস্তান।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও লুকি ফার্গুসন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল