27 C
আবহাওয়া
৮:১৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু

রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু

রহস্যজনক মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর লালবাগ আব্দুল আজিজ লেনের একটি বাসার ছাদে আরাফাত হোসেন (৩৭) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর)  দুপুর সাড়ে ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষীপুর রায়পুর উপজেলার সাইচর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরাফাত। নিউমার্কেটে রিয়া এন্টারপ্রাইজ নামে একটি কুকারিজ দোকানে চাকরি করতেন তিনি।

তাকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই মোক্তার হায়দার জানান, তারা ৪ জন ওই বাসার ছাদের চিলেকোঠায় ভাড়া থাকেন। বাকি ৩ জন হলো আরেক দোকান কর্মচারী মামুন ও টিপু। ভোর ৪টা পর্যন্ত তারা রুমে আড্ডা দেন। এরপর ঘুমিয়ে পড়েন। রুমমেট মামুন দাবি করে জানান, বেলা ১১টায় সবার আগে তিনি ঘুম থেকে উঠেন। বাইরে বের হয়ে দেখেন ছাদের মাঝখানে উপুড় হয়ে পড়ে আছে আরাফাত। তার নাক মুখ দিয়ে রক্ত ঝড়ছে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তারা দাবি করেন, কয়েকদিন ধরে আরাফাত বুকে ব্যথা অনুভব করছিল বলে তাদেরকে জানিয়েছিল। এছাড়া তার হাইপ্রেশার ছিল। সকালে টয়লেট যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে গিয়ে মারা যেতে পারে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। ঘটনাটি রহস্যজনক। লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের মেডিকেল অফিসার জানান, তার মৃত্যুর বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।‘

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩