23 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে মিনি ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত

রাজধানীতে মিনি ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত


বিএনএ, ঢাকা: রাজধানীর মিরপুরে পল্লবী এলাকায় মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাজিব রশিদ (২৭) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। সোমবার(৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের নান্নু মার্কেটে সামনে এ দুর্ঘটনা ঘটে।আহতদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই মহিদুল ইসলাম জানান, গতরাতে নান্নু মার্কেট সংলগ্ন চার রাস্তার মোড়ে বালু ভর্তি একটি মিনি ট্রাকে সঙ্গে দুইটি মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের থাকা রাজিব ঘটনাস্থলে নিহত হন।আহত হয় আরো চারজন। স্থানীয়রা আহতদেরকে হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে রাতেই মৃতদেহটি উদ্ধার করা হয়। রাজিব একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছিল। হতাহতদের সবার বাসা বাড্ডা এলাকায়। গতকাল রাতে মোটরসাইকেল নিয়ে মিরপুরে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিল তারা। সেখানেই দুর্ঘটনার শিকার হয়। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আহতদের মধ্যে লোকমান ও সুমন নামে দুইজনকে ঢাকা মেডিক্যালে ভর্তি রয়েছে। আর বাকি দুজনকে আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতাল ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা