25 C
আবহাওয়া
১০:৩৯ অপরাহ্ণ - অক্টোবর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ঘুড়ি ধরতে গিয়ে অটোরিকশার ধাক্কায় কিশোরের মৃত্যু

চট্টগ্রামে ঘুড়ি ধরতে গিয়ে অটোরিকশার ধাক্কায় কিশোরের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেলে মারামারিতে কর্মচারীর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ফ্লাইওভারের ওপর কাটা ঘুড়ি ধরতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার সামনে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কিশোরটির পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নগরের ডাবলমুরিং থানার বারেক বিল্ডিং এলাকার ফ্লাইওভারে কাটা ঘুড়ি ধরতে যায় কিশোরটি। এ সময় সে সিএনজিচালিত অটোরিকশার সামনে পড়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, দুজন ব্যক্তি কিশোরটিকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁরাও কিশোরটির পরিচয় জানেন না। পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট থানায় খবর পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ