28 C
আবহাওয়া
৪:০৯ পূর্বাহ্ণ - জুলাই ১, ২০২৬
Bnanews24.com
Home » ২৩ বিচারপতি শপথ বুধবার

২৩ বিচারপতি শপথ বুধবার


ঢাকা:  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ জন অতিরিক্ত বিচারপতি বুধবার (৯ অক্টোবর) শপথ নেবেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সকাল ১১টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত বিচারকদের বিষয়ে গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি উল্লেখিত ২৩ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে সর্বোচ্চ দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন: মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী এবং দেবাশীষ রায় চৌধুরী।

বিএনএ, এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ