20 C
আবহাওয়া
৫:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » এই যুদ্ধ ফিলিস্তিনিদের নিপীড়নের ফল : ইসরায়েলি এমপি

এই যুদ্ধ ফিলিস্তিনিদের নিপীড়নের ফল : ইসরায়েলি এমপি

এই যুদ্ধ ফিলিস্তিনিদের নিপীড়নের ফল : ইসরায়েলি এমপি

বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের বামপন্থী জোট হাদাশের সদস্য ওফার ক্যাসিফ বলেছেন, ফিলিস্তিনিদের ভূখণ্ড অবৈধভাবে দখলের পরিণাম ভয়াবহ হতে পারে আগেই ইসরায়েল সরকারকে জানিয়েছিলেম। কিন্তু তারপরও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দখলদারিত্বের নীতিতে পরিবর্তন আনেননি।

রোববার (৮ অক্টোবর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সব কথা বলেছেন তিনি।

তিনি বলেন, আমরা নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর যে কোনো ধরনের হামলার নিন্দা ও বিরোধিতা করি। ইসরায়েলি সরকারের বিপরীতে এর অর্থ হলো আমরা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর যে কোনো হামলারও বিরোধিতা করি।

ক্যাসিফ আরও বলেন, ইসরাইল সরকার ফ্যাসিবাদী সরকার। ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূলকে সমর্থন দিয়ে উৎসাহ এবং নেতৃত্ব দেয়। ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চলছে। দুর্ভাগ্যবশত এখন ইসরায়েলিদেরও একই দশা হতে চলেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা