23 C
আবহাওয়া
৬:১৭ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে অপহৃত ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

চট্টগ্রামে অপহৃত ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

চট্টগ্রামে অপহৃত ছাত্রী উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম চট্টগ্রামের পাথরঘাটা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। শনিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টায় রাঙ্গুনিয়া থানার পোমরা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায়  তিনজনকে গ্রেফতার করেছে

গ্রেফতারকৃতরা হলেন- রাঙ্গুনিয়া থানার উত্তর পোমরা গ্রামের আনোয়ার মিয়া তালুকদারের ছেলে এরফান হোসেন তালুকদার (২১), একই এলাকার মৃত বদরুস মেহের তালুকদারের ছেলে মো. ওসমান গণি( ৪০) এবং চকবাজার থানাধীন পশ্চিম বাকলিয়া এলাকার আবু আহম্মেদের ছেলে তারেক সুলতান (৫৩)।

রোববার (৯ অক্টোবর) দুপুরে র‌্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানায়,  গত ২৫ আগস্ট নবম শ্রেণির ওই ছাত্রী পরীক্ষা দিতে গিয়ে নগরীর পাথরঘাটা এলাকা থেকে অপহৃত হয়। এ ঘটনায় ভিকটিমের মা কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন। পরে অপহরণকারীদের বিষয়ে নিশ্চিত হয়ে গত ১০ সেপ্টেম্বর এরফান হোসেন তালুকদারকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন তিনি।

র‌্যাব -৭ আরও জানায়, পাথরঘাটা হতে স্কুলছাত্রী অপহরণের বিষয়টি অবগত হয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরপর শনিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে রাঙ্গুনিয়ার পোমরা এলাকা হতে অপহরণের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হতে ভিকটিমকে উদ্ধার করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা