28.1 C
আবহাওয়া
১১:০৩ অপরাহ্ণ - আগস্ট ৯, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক


বিএনএ, ঢাকা : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে রোববার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়া হয়নি।

তবে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের শুধু এতটুকুই জানিয়েছেন যে, আগামীকাল অর্থাৎ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবেন ভারতীয় হাইকমিশনার। ওই বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে ব্রিফিং করা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, আগামীকাল সোমবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এর মধ্যেই দুই দেশের মধ্যে রোববারের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ