28 C
আবহাওয়া
৭:০৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৮ জেলের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৮ জেলের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম : বঙ্গোপসাগরে চট্টগ্রাম উপকূলে একটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৮ জেলের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে পতেঙ্গা রোডের ১৮ নম্বর ঘাট এলাকায় স্থানীয়রা দুটি মরদেহ ভেসে যেতে দেখেন। পরে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, মৃতদ্বয়ের নাম আবুল কালাম ও ইদ্রিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মরদেহগুলো ভেসে আসলে স্থানীয়রা দেহগুলো তীরে উঠিয়ে নিয়ে আসে। পরে খবর পেয়ে চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশ ঘটনাস্থলে আসে।

পুলিশ জানায়, বিকেলে পতেঙ্গার ১৮ নম্বর ঘাটে মরদেহ দুটি ভেসে আসে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ফিশিং বোটের ধাক্কায় আনিকা একটি ট্রলার ডুবে যায়। জানা গেছে, ওইদিন সকালে চট্টগ্রামের ফিশারীঘা থেকে ১৯ জন জেলে নিয়ে আনিকা নামের ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়। বেলা ১২টার দিকে বঙ্গোপসাগরের পতেঙ্গা এলাকা দিয়ে গভীর সাগরের দিকে যাচ্ছিল ট্রলারটি। এ সময় পেছন থেকে একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় একটি নৌযানে ১১ জন উঠে বেঁচে ফিরলেও বাকি ৮ জন নিখোঁজ ছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু