31 C
আবহাওয়া
৩:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নতুন নেতাকর্মী যোগদান বন্ধ বিএনপিতে

নতুন নেতাকর্মী যোগদান বন্ধ বিএনপিতে

বিএনপি

বিএনএ, ঢাকা : পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ের কোনো কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের কেউ বা অরাজনৈতিক কেউ যোগ দিতে পারবে না। বৃহস্পতিবার (৮ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ নির্দেশনা দেন।

দলের পক্ষ থেকে এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে জানানো যাচ্ছে যে, বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না।

সব নেতাকর্মীদের এ সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী