27 C
আবহাওয়া
২:৪৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিপাইনে ৫.৪ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনে ৫.৪ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্প

বিশ্ব ডেস্ক: ফিলিপাইনের মিন্দানাওতে রিখটার স্কেলে ৫.৪ মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

বুধবার (৯ আগস্ট) জিএফজেড বলছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ফিলিপাইনের ওরিয়েন্টাল প্রদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্পের বিষয়ে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সিসমোলজি সংস্থা দাভাও। প্রতিবেদনে ক্ষয়ক্ষতি ও আফটার শকের শঙ্কার কথাও বলা হয়েছে।

চলতি বছরে দেশটিতে ৬ মাত্রার ওপর ভূমিকম্প আঘাত হেনেছে ৩টি। এ ছাড়া গতবছরের জুলাইতে ৭ মাত্রার এক ভূমিকম্পে ১১ জন মারা যায়।

ফিলিপাইন একটি ভূমিকম্প প্রবণ দেশ। ভূতাত্ত্বিকভাবে দেশটি ভূমিকম্প সক্রিয় অঞ্চল প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা