31 C
আবহাওয়া
৯:২৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » নিউ মেক্সিকোতে একের পর এক মুসলিম হত্যা, কমিউনিটিতে ভয়

নিউ মেক্সিকোতে একের পর এক মুসলিম হত্যা, কমিউনিটিতে ভয়


বিএনএ ডেস্ক: নিউ মেক্সিকোতে একের পর এক ‘হেইট ক্রাইম’ বা বিদ্বেষমূলক হত্যাকাণ্ডের জেরে ভীতি ছড়িয়েছে মুসলিম কমিউনিটিতে। সহিংসতা আতঙ্কে ঘরের বাইরে বের হতেও ভয় পাচ্ছেন তারা।

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট তাদের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। সেখানে বলা হয়, মুসলিমরা এখন তাদের পরিবার স্বজনদের নিয়ে বেশ চিন্তিত। তাদের স্বাভাবিক জীবন যাপন খানিকটা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় মুসলিমদের নিরাপত্তায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চেয়েছেন কমিউনিটির নেতারা।

এদিকে গত ৯ মাসে চতুর্থ মুসলিম হত্যাকাণ্ডের জেরে নড়েচড়ে বসেছে প্রশাসন। অপরাধীদের সন্ধানে যৌথ তদন্তে নেমেছে পুলিশ ও এফবিআই। এরইমধ্যে, সন্দেহজনক একটি নীল রঙের গাড়ি শনাক্ত করেছে তদন্তকারীরা। স্থানীয়দের তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার গভীর রাতে আলবুকার্ক শহরে নিজ বাড়ির পাশে মোহাম্মদ আফজাল হুসাইন নামে এক মুসলিম যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ধর্ম-বর্ণের ওপর ভিত্তি করেই টার্গেট বানানো হয়েছে তাদের।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম